হবিগঞ্জ ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে

চুনারুঘাটে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

  • মোঃ সুমন মিয়া
  • আপডেট সময় ১১:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামী। ২১ সেপ্টেম্বর, রবিবার রাত ৮ ঘটিকায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে আয়োজিত মতবিনিময় সভায় জামায়াতের উপজেলা আমীর মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর এবং হবিগঞ্জ-৪ আসনে জামায়াতের মনোনিত এমপি পদপ্রার্থী কাজী মাওলানা মুখলিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর মোঃ সাহেব আলী, সহকারী সেক্রেটারি ফুয়াদ হাসান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এমদাদুল হক চৌধুরী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের চুনারুঘাট উপজেলা সভাপতি এড. খলিলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিকল্পনা এবং চুনারুঘাট-মাধবপুর (হবিগঞ্জ-৪) আসন নিয়ে বিভিন্ন উন্নয়ন রূপরেখা তুলে ধরেন মাওলানা মুখলিছুর রহমান। এসময় সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন জেলা জামায়াতের আমীর।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক জুনায়েদ আহমদ, আবুল কালাম আজাদ, নূরউদ্দিন সুমন, মোঃ তোফাজ্জল মিয়া, জসিম মিয়া, নোমান মিয়া, মাসুদ আলম প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে

চুনারুঘাটে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

আপডেট সময় ১১:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫