হবিগঞ্জ ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুধিজনদের সম্মানে বিশিষ্ট সমাজসেবক এমএ মালেক জাপানীর উদ্যোগে ইফতার মাহফিল Logo আলোকিত হবিগঞ্জ ডটকমে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন রমজান তালুকদার Logo চুনারুঘাটের ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দারুল কেরাতের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo কাউকে দুর্নীতি করতে দেব না : হবিগঞ্জে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধনে হুইপ জি কে গউছ Logo ইঞ্জিনিয়ার টিটন দাশের বিরুদ্ধে ভেকু বাণিজ্য ও সরকারি সম্পদ চুক্তি ছাড়া হস্তান্তরের অভিযোগ Logo ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন, চুনারুঘাটে পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ Logo চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন Logo দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ Logo গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo চুনারুঘাটে ভোরের আলো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে ৫শ’ প্যাকেট ইফতারি বিতরণ

চুনারুঘাটে পিতা নিখোঁজ: জীবিত উদ্ধারের দাবিতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

  • তোফাজ্জল মিয়াঃ
  • আপডেট সময় ১২:০০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলোনিয়া গ্রামে পূর্ব শত্রুতা ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মন্নান চৌধুরী (৫০) নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তাঁর মেয়ে শাহিনা ইয়াছমিন চৌধুরী চুনারুঘাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

আজ বুধবার (২৫ জুন) বিকেলে চুনারুঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবারের সদস্যরা পিতার জীবিত উদ্ধারের দাবিতে মানবিক আবেদন জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজের মেয়ে শাহিনা ইয়াছমিন চৌধুরী সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহিনা জানান, গত ১৩ জুন রাত সাড়ে ৮টার দিকে সুবেল চৌধুরী, শাকিল চৌধুরী, জিতু চৌধুরী, রাসেল চৌধুরী, রুবেল চৌধুরী, শাহিদ চৌধুরী, দুলাল চৌধুরী, ওস্তার চৌধুরী, সাজিব চৌধুরী ও রায়েদ চৌধুরী নামের প্রতিপক্ষের একদল লোক তাদের বাড়িতে ঢুকে তাঁর বাবাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা বাধা দিতে চাইলে তারা হুমকি ও ভয়ভীতি দেখায়। তিনি বলেন, “আমরা মামলা করেও এখন পর্যন্ত বাবার কোনো খোঁজ পাচ্ছি না।

পুলিশ কোনো অগ্রগতি জানায়নি। এখন প্রতিপক্ষরা আমাদের হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে। বাবার জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।

শাহিনা আরও বলেন, “আমরা দেশের আইন ও প্রশাসনের প্রতি আস্থা রাখতে চাই। প্রশাসনের কাছে আমার অনুরোধ আমার বাবাকে দ্রুত উদ্ধার করুন এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মৃদুল বলেন, এঘটনায় দুজন গ্রেপ্তার ও এ বিষয়ে তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

সুধিজনদের সম্মানে বিশিষ্ট সমাজসেবক এমএ মালেক জাপানীর উদ্যোগে ইফতার মাহফিল

চুনারুঘাটে পিতা নিখোঁজ: জীবিত উদ্ধারের দাবিতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আপডেট সময় ১২:০০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫