হবিগঞ্জ ১০:১২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

চুনারুঘাটে ক্রয়কৃত জমির উপর নির্মিত রাস্তা জোরপূর্ব দখলের অভিযোগে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

  • মোহাম্মদ সুমনঃ
  • আপডেট সময় ০৯:২৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে
চুনারুঘাটে নিজের ক্রয়কৃত সম্পত্তি উপর চলাচলের একটি রাস্তা এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন এক ভোক্তভোগী নারী। আজ (১ মার্চ) শনিবার বিকাল ৩টায় চুনারুঘাট প্রেসক্লাবে লিখিত অভিযোগে এ তথ্য জানান ওই নারী।
লিখিত অভিযোগ থেকে জানাযায়, উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের নাজমা আক্তার তার প্রবাসী তিন সন্তান জামাল মিয়া, জালাল মিয়া ও আলাউদ্দিন তারা সবাই মিলে  কালিশিরি গ্রামে জমিক্রয় করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।
উক্ত জমির নামজারি খাজনাসহ সমুদয় কাগজপত্র তার ছেলেদের নামে রয়েছে। তারপরও একই গ্রামের প্রভাবশালী সায়েদ আলী, আঃ হান্নানসহ গংরা সেই জমি নিজেদের দাবী করে জমির উপর নির্মিত রাস্তা দখলে নিয়ে এত গাছ গাছালি লাগানোর চেষ্টা অব্যাহত রেখেছেন।
এ নিয়ে নাজমা আক্তার বিগত বছরের ২৬ ডিসেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে চুনারুঘাট সহকারী কমশিনার (ভুমি) মাহবুব আলম মাহবুবকে নির্দেশ দেয়া হয়। তিনি বিশগাঁও ভুমি অফিস থেকে একটি প্রতিবেদন দাখিল করার জন্য প্রেরণ করেন।
কিন্ত ওই প্রতিবেদনটি দখলকারীদের পক্ষে দেয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে ওই নারী অভিযোগ করেন। তিনি বলেন, ভুমি অফিসের চাহিদা মতো ৫০ হাজার টাকা দেয়ার কথা থাকলেও তিনি ১৫ হাজার টাকা প্রদান করার পরও ভুমি অফিসের লোকজন দখলকারীর সাথে আঁতাত করে প্রতিবেদন প্রদান করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমা আক্তার বলেন, বিশগাঁও ভুমি অফিসের মইনুল ইসলামের আর্থিক চাহিদা মেঠানোর পরও তিনি দখলকারীর পক্ষে প্রতেিবদন দিয়েছেন। তিনি সাংবাদিক সম্মেলনে পুনরায় নিরপেক্ষ তদন্ত করে প্রতিবেদন দেয়ার দাবী জানান।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

চুনারুঘাটে ক্রয়কৃত জমির উপর নির্মিত রাস্তা জোরপূর্ব দখলের অভিযোগে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:২৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫