হবিগঞ্জ ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

চুনারুঘাটে রিপন তরফদার আন্তঃ ইউনিয়ন প্রাইজমানি ক্রিকেট ফাইনালে উবাহাটা ইউনিয়ন জয়ী

  • মোহাম্মদ সুমন
  • আপডেট সময় ১২:০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে
চুনারুঘাটে রিপন তরফদার আন্তঃ ইউনিয়ন প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের কেউন্দা লন্ডনী বাড়ির সামনে ফাইনাল ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় টুর্নামেন্টের সহযোগী বিশিষ্ট সমাজসেবক ও  এফএন ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং টুর্নামেন্টের পরিচালক সুহেল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন-টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিপন তরফদারের বড় ভাই উপসহকারি কৃষি অফিসার সৈয়দ সায়েদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন-উবাহাটা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মীর সানু মিয়া, রানীগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিক এসএম সুলতান খান, ইতালি প্রবাসী সবুজ মিয়া, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, ইতালি প্রবাসী খালেদুর রহমান খালেদ, স্থানীয় মুরুব্বি ফকির ভিংরাজ মিয়া, সাংবাদিক খন্দকার রাজিব, কেউন্দা গ্রামের মনসুর আহমেদ, সাহিদ মিয়া প্রমূখ।
ফাইনাল খেলায় উবাহাটা বনাম দেওরগাছ ইউনিয়ন মুখোমুখি হয়। এতে টস জিতে উবাহাটা ইউনিয়ন দেওগাছ ইউনিয়নকে ব্যাটিং পাঠায়। খেলা দেওরগাছ ১৪ ওভারে ১৮৫ রান অর্জন করে। এর জবাবে উবাহাটা ইউনিয়ন ব্যাট করতে নেমে ১ বল হাতে রেখে ১৮৭ রানে জয়ী হয়। উক্ত টুর্নামেন্ট পরিচালনা করেন কেউন্দা রাডার ক্লাব।
টুর্নামেন্টে উপজেলা ও পৌরসভার মিলে ১৬ টি টিম অংশগ্রহণ করে। উক্ত টুর্নামেন্টের আর্থিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক একেএম মনিরুজ্জামান তরফদার রিপন ও বিশিষ্ট সমাজসেবক মোঃ গিয়াস উদ্দিন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

চুনারুঘাটে রিপন তরফদার আন্তঃ ইউনিয়ন প্রাইজমানি ক্রিকেট ফাইনালে উবাহাটা ইউনিয়ন জয়ী

আপডেট সময় ১২:০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫