হবিগঞ্জ ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

ইউএনও’র পরিচিতি সভা বর্জন করলেন চুনারুঘাটে কর্মরত সাংবাদিকবৃন্দ

  • মোহাম্মদ সুমনঃ
  • আপডেট সময় ০৮:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

চুনারুঘাটের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া’র সাথে অনুষ্ঠিতব্য মতবিনিময় ও পরিচিতি সভা বর্জন করেছেন কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

আজ (৯ডিসেম্বর) সোমবার দুপুর ২ ঘটিকায় উপজেলা সভাকক্ষে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে চুনারুঘাট উপজেলা প্রসাশন।

কিন্তু সংবাদ সম্মেলনে বিগত ফ্যাসিবাদ সরকারের একনিষ্ঠ কর্মী এবং চাঁদাবাজ অপ-সাংবাদিকদের উপস্থিতি থাকায় সভাতে অংশ নেননি চুনারুঘাট প্রেসক্লাব, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটি, চুনারুঘাট সাংবাদিক ফোরাম ও অনলাইন প্রেসক্লাবসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।

এবিষয়ে জানতে চাইলেন নবাগত ইউএনও বলেন-আমি এখানে নতুন এসেছি, তাই অনেককে চিনিনা। আপনারা না আসায় উপস্থিত তিন-চার জনের সাথে সামান্য কথাবার্তা বলে প্রোগ্রাম শেষ করেছি। শীঘ্রই চুনারুঘাট প্রেসক্লাবসহ মূলধারার সাংবাদিকদের নিয়ে মতবিনিময়ের আয়োজন করবো।

চুনারুঘাটে কর্মরত সাংবাদিকরা বলেন ছাত্র-জনতার রক্তদানের মাধ্যমে অর্জিত মুক্ত বাংলাদেশে আমরা ফ্যাসিবাদের দোসর অপ-সাংবাদিকদের সাথে একটেবিলে বসতে পারিনা।

ইউএনও ফ্যাসিবাদের কর্মীদের নিয়ে সভা করায় আমরা তা বর্জন করেছি। ভবিষ্যতেও কোন ফ্যাসিবাদ কিংবা অপ-সাংবাদিক প্রশাসনের কোন সভায় উপস্থিত থাকলে আমরা তা বর্জন করবো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

ইউএনও’র পরিচিতি সভা বর্জন করলেন চুনারুঘাটে কর্মরত সাংবাদিকবৃন্দ

আপডেট সময় ০৮:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪