হবিগঞ্জ ১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

হবিগঞ্জের তৎকালিন এসপি মুরাদ আলীসহ ৫৫ জন পুলিশে বিরুদ্ধে মামলা

  • কামরুল হাসানঃ
  • আপডেট সময় ০২:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জের তৎকালিন পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলীসহ বিভিন্ন সময়ে হবিগঞ্জে কর্মরত ৫৫ জন পুলিশের বিরুদ্ধে মামলা দ্বায়ের করা হয়েছে।

আজ রোববার ( ৩ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ আদালতে মামলাটি দায়ের করেন লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম।

মামলার বাদী বলেন এডভোকেট সামছুল ইসলাম বলেন, এসপি মুরাদ আলীর নির্দেশে বিএনপির শান্তিপূর্ন কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা ও গুলি চালিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীকে আহত করেছে।

তাই দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা মামলা দায়ের করেছি। বিজ্ঞ আদালত আগামী ৫ নভেম্বর মামলাটির শুনানির দিন ধার্য্য করেন।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ বলেন, দলীয় সিন্ধান্ত অনুযায়ী লাখাই উপজেলা বিএনপির সেক্রেটারী আমাদের দলের এডভোকেট সামছু বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

আমরা সেইদিনও মামলা করেছিলাম। কিন্তু হাসিনা বাহিনীর আদালত মামলাটি খারিজ করে । তাই আমরা আবার মামলা করেছি। আশাকরি আদালত সুবিচার করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

হবিগঞ্জের তৎকালিন এসপি মুরাদ আলীসহ ৫৫ জন পুলিশে বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০২:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪