হবিগঞ্জ ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে

হবিগঞ্জ আদালত থেকে রিমান্ড শুনানির আসামির পলায়ন

  • রেজাউল করিমঃ
  • আপডেট সময় ০৭:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • ২৬৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ আদালত থেকে রাজু মিয়া নামে এক আসামি হাতে হাতকড়া নিয়ে পালিয়ে গেছে। সে মাধবপুর উপজেলার শিবরামপুর পশ্চিম পাড়া গ্রামের চাঁন বাদশা মিয়ার ছেলে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কগনিজেন্স কোর্ট ৬, হবিগঞ্জ আদালত হতে পালিয়ে যায়।

এ সময় ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা জানান, উক্ত আসামীকে রিমান্ড শুনানির জন্য আদ্য বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কগনিজেন্স কোর্ট ৬ এ  হাজির করা হয়।

হাজির করার সময় উক্ত আসামীর দুই হাতে হাতকড়া পড়ানো ছিল।এ সময় আদালতে অন্য আরেকটি মামলার ১৫/২০ জন আসামী হাজিরা দিতে আসলে রিমান্ড শুনানির জন্য আনা আসামি রাজু মিয়া দায়িত্বরত পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বিজ্ঞ আদালত হতে পালিয়ে যায়।

মামলার সূত্রে জানা যায়, উক্ত আসামীকে বিপুল পরিমান বোতল ফেন্সিডিল সহ র‍্যাব ধৃত করে মাধবপুর থানায় এজাহার দিলে মাধবপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(গ) ধারায় মামলা রুজু করে।

আরো জানা যায় এই আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য কেনাবেচা করার অনেক অভিযোগ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হবিগঞ্জ আদালত থেকে রিমান্ড শুনানির আসামির পলায়ন

আপডেট সময় ০৭:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩