হবিগঞ্জ ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ Logo চুনারুঘাটের সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo চুনারুঘাটে সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮ গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল ইয়াবা উদ্ধার Logo চুনারুঘাট পৌর শহরে মাদক নির্মূল ও চুরি প্রতিরোধে মতবিনিময় Logo চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত Logo মাধবপুরে প্রেমিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা নষ্ট করতে প্রেমিকের চাপ Logo মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ Logo সালমান শাহ হত্যা: ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তির দাবি রাষ্ট্রপক্ষের Logo চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা Logo বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিলেটের সঙ্গে এখনও বন্ধ রেল যোগাযোগ, চলছে উদ্ধার কাজ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখনও উদ্ধার কাজ চলছে। কুলাউড়া ও আখাউড়া থেকে উদ্ধারকারী দুটি রিলিফ ইঞ্জিন চলে এসেছে।

ট্রেন উদ্ধার কাজ শেষ হতে বিকেল ৪টা বাজতে পারে বলে জানান ভানুগাছ স্টেশন মাস্টার কবির হোসেন। তিনি বলেন, গাছগুলো কেটে সরানো হয়েছে। সিলেট-চট্টগ্রাম এবং সিলেট-ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পারাবতের বগিগুলো শ্রীমঙ্গল রেলস্টেশনে রেখে ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ান দিয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, বেল লাইনের উপর পড়া গাছের ধাক্কায় লাউয়াছড়ায় অংশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি উল্টে যায়। ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে বিভাগ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে বিভাগ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

মৌলভীবাজার বন্যপ্রাণি রেঞ্জের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রাতে ঝড়ের সময় লাউয়াছড়ায় বড় একটি গাছ লাইনের উপর ভেঙে পড়ে। ওই গাছের সঙ্গে থাক্কা লেগে উদয়ন ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়েছে। তবে কেউ আহত হয়নি।বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, রাতে ঝড়ে লাউয়াছড়া উদ্যানের একটি বড় গাছ ভেঙে রেল লাইনের ওপরে পড়ে যায়। ভোর ৫টার দিকে সেই গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ

সিলেটের সঙ্গে এখনও বন্ধ রেল যোগাযোগ, চলছে উদ্ধার কাজ

আপডেট সময় ০২:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩