হবিগঞ্জ ১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ Logo চুনারুঘাটের সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo চুনারুঘাটে সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮ গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল ইয়াবা উদ্ধার Logo চুনারুঘাট পৌর শহরে মাদক নির্মূল ও চুরি প্রতিরোধে মতবিনিময় Logo চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত Logo মাধবপুরে প্রেমিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা নষ্ট করতে প্রেমিকের চাপ Logo মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ Logo সালমান শাহ হত্যা: ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তির দাবি রাষ্ট্রপক্ষের Logo চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা Logo বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পথের কাঁটা সরাতে পরকীয়া প্রেমিকার স্বামীকে খুন করে প্রেমিক রবিউল

  • পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় ১২:২৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

পথের কাঁটা সরাতে পরকীয়া প্রেমিকার স্বামীকে খুন।পাবনার চাটমোহর উপজেলার চাঞ্চল্যকর মুরগি ব্যবসায়ী ইসমাইল হোসেন হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনার মূল আসামি রবিউল ইসলামকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত মালামাল জব্দ করা হয়েছে।

গ্রেফতার রবিউল ইসলামের সঙ্গে ব্যবসায়ী ইসমাইলের স্ত্রীর পরকীয়ার জেরে ওই ব্যবসায়ীকে খুন করা হয়। আজ সোমবার (৬ মার্চ) দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার রবিউল ইসলাম পাবনার চাটমোহর উপজেলার ধুলাউড়ি কুঠিপাড়া গ্রামের আরদোস আলী মৃধার ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুনশী বলেন, চাটমোহর উপজেলার তেবাড়িয়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে ধুলাউড়ি কুঠিপাড়া গ্রামের রবিউল ইসলামের।

নিজের পথের কাঁটা সরাতে ইসমাইলকে সোনার মূর্তি ব্যবসার মিথ্যা প্রলোভন দেন রবিউল। এরই এক পর্যায়ে গত ২২ ফেব্রুয়ারি রাতে সোনার মূর্তি দেওয়ার কথা বলে ইসমাইলকে ডেকে নিয়ে যান রবিউল।

সেখানে ভিকটিম ইসমাইলকে সোনার মূর্তি দেখানোর কথা বলে রবিউল রাত অনুমান সাড়ে আটটায় তার বাইসাইকেলের পেছনে উঠিয়ে নিয়ে যান। তাকে ঘটনাস্থল চাটমোহর উপজেলার ধুলাউড়ি গ্রামের নলগাড়ী বিলে একটি ভুট্টাক্ষেতের পাশে নিয়ে যান।

ভুট্টাক্ষেতের ফাঁকা জায়গায় বসে কথা বলার একপর্যায়ে আসামি রবিউল ইসলাম ভিকটিমের পেছনে গিয়ে কাছে থাকা গামছা দিয়ে তার গলা পেঁচিয়ে ধরেন। এতে তিনি শ্বাসরোধ হয়ে মারা যান। হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে ইসমাইল মরদেহ ভুট্টাক্ষেতের মাঝখানে রেখে দেন।

এর পাঁচদিন পর ২৭ ফেব্রুয়ারি সকালে ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ

পথের কাঁটা সরাতে পরকীয়া প্রেমিকার স্বামীকে খুন করে প্রেমিক রবিউল

আপডেট সময় ১২:২৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩