হবিগঞ্জ ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা Logo চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সম্পাদককে আটক করে পুলিশের সোপর্দ Logo হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo হবিগঞ্জে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন Logo চুনারুঘাটে কৃষিঋণ প্রচারণা ও আলোচনা সভা, প্রকাশ্যে ঋণ বিতরণ Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম

চুনারুঘাটের ছনখলা খোয়াই নদীর অংশে বিদ্যুতের শক দিয়ে মাছ শিকার

চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছনখলা গ্রামে বিদ্যুতের মেইন তার থেকে সংযোগ দিয়ে খোয়াই নদী থেকে মাছ শিকার দুর্বৃত্তরা।এতে যেমন পোনা মাছ, ব্যাঙ, সাপ সব মারা পড়ছে তেমনি রয়েছে মানুষের জীবনের ঝুঁকিও।

নদীর পানিতে যখন বিদ্যুতায়ন করা হয় তখন কয়েকশ গজের মধ্যে যেকোনো প্রাণী ওই পানি স্পর্শ করা মাত্রই মৃত্যু অনেকটা নিশ্চিত।
এসব চিন্তা চেতনা মাথায় না নিয়েই মৎস লোভীরা এ কাজটি করছেন শুষ্ক মৌসুম (যখন নদীতে পানি কম থাকে) জুড়েই।
তারা প্রথমে নদীর একটি নির্দিষ্ট স্থান জিআই তার দ্বারা আবৃত করেন। তারপর ওই তারে বিদ্যুতের মেইন লাইন থেকে সংযোগ দেন।
কয়েক মিনিটের মধ্যেই আশপাশের মাছ এবং জলজ প্রাণী গুলো মারা যায়।
এরপর বিদ্যুৎ সংযোগ খুলে তারা বেশ ভাটিতে গিয়ে ভেসে যাওয়া মরা মাছ গুলো সংগ্রহ করেন।
সপ্তাহে দুতিন দিন তারা এ কাজটি করে থাকেন। সিন্ডিকেট করে কাজটি করায় সচেতন মহল ভয়ে মুখ খুলছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে ওই গ্রামের এক যুবক জানান, ছনখলা গ্রামেরই হাশিম মহালদার এর পুত্র আঃ আওয়াল দুপরাজ এর নেতৃত্বে এ ঝুঁকিপূর্ণ শিকারের কাজটি হচ্ছে দীর্ঘ দিন ধরে।
তারা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বাঁধা দিচ্ছে না। বিষয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চুনারুঘাট জোনাল অফিসের ডিজিএম এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এর আগে তিনি এমন অভিযোগ পাননি। অচিরেই এর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চুনারুঘাটের ছনখলা খোয়াই নদীর অংশে বিদ্যুতের শক দিয়ে মাছ শিকার

আপডেট সময় ০৩:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২