হবিগঞ্জ ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা Logo বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত Logo চুনারুঘাটে প্রয়াত মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত Logo গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন Logo জাপানে এস.এস.ডাব্লিউ কর্মসূচির আওতায় নারী কর্মী নিয়োগের সুযোগ Logo পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী Logo চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান Logo চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম

দোয়ারাবাজারের মদ ধরিয়ে দেওয়ার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫: পুলিশের ৪ রাউন্ড বারাব বুলেট নিক্ষেপ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • ৩২১ বার পড়া হয়েছে

???????????????????????

 সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে মদ ধরিয়ে দেওয়ায় পূর্ব-বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার(৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলারপাড় গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৌলারপাড় গ্রামের মৃত সফর আলীর ছেলে রফিকুল ইসলামের ছেলে দিলোযার হোসন মাদক বেচাকেনার বিষয়টি বিজিবিকে বলে দেওয়াই মূলত সংঘর্ষের মূল কারণ। এ নিয়েই চৌধুরীপাড়ার সৌদী আরব প্রবাসী তাজুল ইসলামের ছেলে রায়হানসহ চৌধুরীপাড়া গ্রামবাসীর সাথে রফিকুল ইসলামের মাদকসহ নানান বিষয় নিয়ে পূর্ববিরোধ চলে আসছিল। সন্ধ্যায় রায়হান মিয়া বাংলাবাজার থেকে বাড়ীতে যাওয়ার পথে রফিকুল ইসলামের লোকজন এসে রায়হান মিয়ার উপর হামলা চালায় এবং তাকে বেদড়ক পিঠিয়ে আহত করেন। খবর পেয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তাতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। খবর পেয়ে দোয়ারা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। আহতরা হলেন,রায়হান মিয়া,আকাশ মিয়া,মাতাব্ব আলী,নজরুল ইসলাম,রফিকুল ইসলাম,রাসেল,রফিকুল ইসলাম,তার ছেলে দিলোয়ার হোসেনসহ আরো বেশ কয়েকজন। তাৎক্ষনিক বাকি আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

দোয়ারাবাজারের মদ ধরিয়ে দেওয়ার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫: পুলিশের ৪ রাউন্ড বারাব বুলেট নিক্ষেপ

আপডেট সময় ০১:৩২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২