হবিগঞ্জ ০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন

মাধবপুরে স্কুল চলাকালীন সময়ে ২ শিক্ষকের মারামারিঃ সমালোচনার ঝড়

মাধবপুরে বিদ্যালয় চলাকালীন সময়ে ২ শিক্ষকের মারামারিতে লিপ্ত হওয়ার ঘটনা ঘটেছে। আতংকে ছোটাছুটি করে বিদ্যালয় থেকে বেরিয়ে গেছে সহস্রাধিক শিক্ষার্থী। শিক্ষকের মধ্যে চেয়ার ভাংচুর ও শারীরিক নির্যাতনের ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। আজ (৩০মার্চ) বুধবার দুপুরে উপজেলার জগদীশপুর জে সি হাইস্কুল এন্ড কলেজে কৃষিশিক্ষা বিষয়ক শিক্ষক মোঃ মুসলেহ উদ্দিন ও ইংরেজি বিষয়ের শিক্ষক কাজী ফারুকের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
স্কুলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নতুন রুটিন তৈরিতে সিনিয়র শিক্ষকদের বাদ দিয়ে জুনিয়র শিক্ষককে ক্লাস টিচারের দ্বায়িত্বে নিয়ে আসা, প্রাইভেট পড়ানো, উদ্দেশ্য মূলক ভাবে একাধিক শিক্ষিকার ১০ মাস ধরে বেতন বন্ধ রাখা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতার অপব্যবহার এবং অর্থনৈতিক ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন যাবৎ ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে দুটি গ্রুপে বিভক্ত হয়ে চাপা ক্ষোভ বিরাজমান ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদশী জানান, আজ অনুমান সোয়া একটার দিকে কাজী ফারুক এবং মুসলেহ উদ্দিনের মাঝে হাতাহাতি হয়, ঝগড়ার একপর্যায়ে শিক্ষক রুমে একজন আরেকজনকে লক্ষ্য করে চেয়ার ছুড়াছুড়ি শুরু করলে বিদ্যালয়ের ৩ টি চেয়ার ভেঙ্গে গেছে। এ ব্যাপারে জগদীশপুর জে সি হাইস্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক মোঃ নুরুল্লা ভূঁইয়া সাথে যোগাযোগ করলে শিক্ষকদ্বয়ের মাঝে ঝগড়ার ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, অচিরেই এ ঘটনার নিষ্পত্তি করা হবে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক

মাধবপুরে স্কুল চলাকালীন সময়ে ২ শিক্ষকের মারামারিঃ সমালোচনার ঝড়

আপডেট সময় ১২:১৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২