হবিগঞ্জ ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

জকিগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার

সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১০টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীনস্থ বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও র‍্যাব-৯ এর সদস্যরা জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় একটি যৌথ তল্লাশি অভিযান পরিচালনা করেন। সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাসার ব্রিকস ফিল্ডে অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিয়াবাইল বিওপির নায়েব সুবেদার মো. আসাদুজ্জামান। এ সময় তার সঙ্গে বিজিবির আরও ছয়জন সদস্য অংশ নেন।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া বিস্ফোরক ও অস্ত্র নাশকতার উদ্দেশ্যে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকের অনুপ্রবেশ এবং অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের

জকিগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার

আপডেট সময় ০২:১৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬