হবিগঞ্জ ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন
চুনারুঘাটে চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড

ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন তারেক রহমান

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ জন চা শ্রমিককে সরকারের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। আজ বুধবার (১৬ জুন) সাড়ে ৪টায় উপজেলার চন্ডিছড়া খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে একযুগে ল্যাপটপে সুইচ টিপে এসব কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তাৎক্ষণিক সকল উপকারভোগিদের মোবাইলে ম্যাসেজের মাধ্যমে টাকা চলে যায়।

অনুষ্ঠানে প্রধান ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। এছাড়াও উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, চুনারুঘাট উপজেলা পষিদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দন সামসু, হবিগঞ্জ জজ কোর্টের পিপি আব্দুল হাই, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মীর সিরাজ আলী, ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সালেহ মো: শফিকুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক চৌধুরী, যুগ্ন আহবায়ক সফিক মহালদার, সৈয়দ আবু নাঈম হালিম, আমিনুল ইসলাম সুজন সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও চা শ্রমিকরা।

অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ জন শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে আরও সুবিধাভোগীদের এই কর্মসূচির অন্তর্ভুক্তি করা হবে।

ফ্যামিলি কার্ড হাতে পেয়ে চা শ্রমিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

শ্রমিকরা বলেন, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সরকারি বিভিন্ন সহায়তা পাওয়ার সুযোগ আরও সহজ হবে।

স্থানীয় সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদান সেই উদ্যোগেরই একটি অংশ। এতে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

চুনারুঘাটে চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড

ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন তারেক রহমান

আপডেট সময় ০৬:৪৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬