হবিগঞ্জ ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম Logo জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল Logo কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি Logo সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ Logo তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি Logo মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত Logo বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার Logo চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত
 মাইকিং করে প্রচারণা হাইওয়ে পুলিশের

ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ

  • আলোকিত ডেস্ক:
  • আপডেট সময় ১২:২৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনা কমানো এবং যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহাসড়কে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করেছে হাইওয়ে পুলিশ। এ সিদ্ধান্ত কার্যকর করতে সোমবার থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

সোমবার শায়েস্তাগঞ্জ এলাকায় হাইওয়ে পুলিশের সদস্যদের মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাইকিং করতে দেখা যায়। এ সময় চালক ও যাত্রীদের মহাসড়কে সিএনজি ও অটোরিকশা না চালানোর বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাই জাতীয় মহাসড়কে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত যান চলাচল নিয়ন্ত্রণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে হঠাৎ করে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় অনেক সিএনজি চালক ও যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। চালকদের দাবি, বিকল্প সড়ক ব্যবহারের সুযোগ ও প্রয়োজনীয় নির্দেশনা নিশ্চিত করা হলে তারা নিয়ম মেনে চলতে পারবেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, প্রচারণার পাশাপাশি নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম

 মাইকিং করে প্রচারণা হাইওয়ে পুলিশের

ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ

আপডেট সময় ১২:২৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬