হবিগঞ্জ ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

পুটিজুরী বন বিটের অভিযানে সিএনজিসহ অবৈধ আকাশমনি কাঠ জব্দ

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেঞ্জের পুটিজুরী বন বিট এলাকায় বন বিভাগের অভিযানে একটি সিএনজি অটোরিকশাসহ অবৈধভাবে পাচারকালে আকাশমনি গোলকাঠ জব্দ করা হয়েছে।

সোমবার (২৪ মে ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে পুটিজুরী বন বিটের বিট কর্মকর্তা ও কর্মচারীরা শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ২০০৪-০৫ সালের আকাশমনি বাগান এলাকায়, যা চলতি ২০২৬ সালে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়, সেখান থেকে গাছ পাচারের সময় একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত সিএনজির রেজিস্ট্রেশন নম্বর হবিগঞ্জ-থ-১১-৩৬১৪।

এ সময় সিএনজিতে থাকা আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ৭ দশমিক ৭১ ঘনফুট।

বন বিভাগ সূত্রে জানা যায়, জব্দকৃত সিএনজি অটোরিকশা ও গোলকাঠ বর্তমানে রেঞ্জ অফিসের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

পুটিজুরী বন বিটের অভিযানে সিএনজিসহ অবৈধ আকাশমনি কাঠ জব্দ

আপডেট সময় ১১:৪৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬