হবিগঞ্জ ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

চুনারুঘাটে বেড়েছে চুরি-ডাকাতি: পরিবারের সদস্যদের হাত বেঁধে মুখে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামে গভীর রাতে জানালার গ্রীল কেটে একটি বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, ঘনশ্যামপুর বড়বাড়ির গ্রামের মীর হোসেনের বোন নুরবানুর ঘরে শুক্রবার গভীর রাতে একদল ডাকাত প্রবেশ করে। ডাকাতরা জানালার গ্রীল কেটে ঘরের ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের হাত বেঁধে মুখে স্টেপ (টেপ) লাগিয়ে মারধর করে। পরে ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতদল ঘরের আলমারি ও বিভিন্ন আসবাবপত্র তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং পরে প্রতিবেশীদের সহযোগিতায় বিষয়টি জানাজানি হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি-ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিশেষ করে গরু চুরি, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি এবং বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাতের বেলায় পুলিশি টহল কম থাকায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা দ্রুত ডাকাতদের গ্রেফতার এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধির দাবি জানান।

এ বিষয়ে চুনারুঘাট থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

চুনারুঘাটে বেড়েছে চুরি-ডাকাতি: পরিবারের সদস্যদের হাত বেঁধে মুখে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

আপডেট সময় ১০:০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬