হবিগঞ্জ ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেশিন, পাইপ ও অবৈধ বালু জব্দ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন, পাইপ বিনষ্ট এবং বিপুল পরিমাণ অবৈধ সিলিকা বালু জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন ও পাইপ উদ্ধার করা হয়। তবে অভিযানে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে ভ্রাম্যমাণ আদালত অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন ও পাইপ বিনষ্ট করে।

এছাড়াও বদরগাজী বাজার থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে রাস্তার পশ্চিম পাশে তিনকোনা পুকুর সংলগ্ন বাচ্চু মিয়ার বাড়ির পাশের ছড়া থেকে মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় আরও একটি মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়। এখানেও জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানের অংশ হিসেবে ইনতাবাদ এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা প্রায় ৮০০ ঘনফুট অবৈধ সিলিকা বালু জব্দ করা হয়।

চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেশিন, পাইপ ও অবৈধ বালু জব্দ

আপডেট সময় ০৬:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬