হবিগঞ্জ ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু

জেলার শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান উদ্ধারকারী এসআই হিসেবে পুরস্কার পেলেন চুনারুঘাট থানার এসআই মৃদুল হাসান

হবিগঞ্জ জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান।

গত মঙ্গলবার  আয়োজিত এক অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হন মোঃ শফিকুল ইসলাম। এছাড়া জেলার শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান উদ্ধারকারী এসআই হিসেবে পুরস্কার লাভ করেন মোঃ মৃদুল হাসান তরফদার।

একই অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই হিসেবে সম্মাননা পান মোঃ হেলাল মিয়া এবং অনলাইন কুইজ প্রতিযোগিতায় কৃতিত্বের জন্য পুরস্কৃত হন মোঃ কামরুল ইসলাম।

পুলিশ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত কর্মকর্তারা পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও জনসেবায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন

জেলার শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান উদ্ধারকারী এসআই হিসেবে পুরস্কার পেলেন চুনারুঘাট থানার এসআই মৃদুল হাসান

আপডেট সময় ০৫:৪৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬