হবিগঞ্জ ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

চুনারুঘাটের রাইসমিলে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ ৩ জন আহত, ২ জনকে সিলেট প্রেরণ

  • সাজিদুল ইসলাম:
  • আপডেট সময় ১০:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৩৭৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাইসমিল এলাকায় পথচারী ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে সিলেট ও একজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) রাত প্রায় ৯টার দিকে সদর ইউনিয়নের রাইসমিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী আলিফ চুনারুঘাট থেকে শায়েস্তাগঞ্জ যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় পথচারী সবুজ মিয়াকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এসময় মোটরসাইকেল আরোহী ও তার সহযাত্রীসহ পথচারী গুরুতর আহত হন।

আহতরা হলেন— মিরাশী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মোতালিব মিয়ার ছেলে আলিফ (২৩), দক্ষিণ পাকুরিয়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে সৌরভ (২২) এবং সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে সবুজ মিয়া (৫৫)।

এর মধ্যে মোটরসাইকেল আরোহী আলিফ ও পথচারী সবুজ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়রা সড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চুনারুঘাটের রাইসমিলে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ ৩ জন আহত, ২ জনকে সিলেট প্রেরণ

আপডেট সময় ১০:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬