হবিগঞ্জ ০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বকেয়া বিল পরিশোধে গ্রাহকদের প্রতি আহ্বান

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চুনারুঘাট জোনাল অফিসের পক্ষ থেকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকদের প্রতি জরুরি আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, তাদের দ্রুত সময়ের মধ্যে সকল বকেয়া বিল পরিশোধ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় সংযোগ বিচ্ছিন্ন করা হলে পুনঃসংযোগের জন্য অতিরিক্ত ডিসি (ডিসকানেকশন চার্জ) ও আরসি (রিকানেকশন চার্জ) ফি প্রদান করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে গ্রাহকদের বিভিন্ন ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হতে পারে বলেও উল্লেখ করা হয়।

চুনারুঘাট জোনাল অফিসের ডিজিএম মোঃ মনজুরুল আলম জানান, সরকারি রাজস্ব আদায়ে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল গ্রাহককে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এ বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারের জন্যও সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বকেয়া বিল পরিশোধে গ্রাহকদের প্রতি আহ্বান

আপডেট সময় ০৯:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬