হবিগঞ্জ ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

চুনারুঘাট পৌরসভার যানজট নিরসনে বাইপাস নির্মাণের উদ্যোগ, আশাবাদী স্থানীয়রা

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিনের যানজট সমস্যায় ভোগান্তিতে থাকা চুনারুঘাট পৌরবাসীর জন্য আশার আলো হয়ে দেখা দিয়েছে সম্ভাব্য বাইপাস সড়ক নির্মাণ উদ্যোগ। এ নিয়ে দীর্ঘদিন আলোচনা চললেও সম্প্রতি বিষয়টি নতুন গতি পেয়েছে। ইতোমধ্যে চুনারুঘাট পৌরসভার উদ্যোগে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে এবং সম্ভাব্য তিনটি সড়ক পরিদর্শনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ গালিব চৌধুরীর নেতৃত্বে এসব সভা অনুষ্ঠিত হয়। তাঁর দিকনির্দেশনায় সাবেক মেয়রের নেতৃত্বে পৌরসভার ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাবেক কমিশনার, পৌর প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি ও আশপাশের জমির মালিকদের উপস্থিতিতে দেওরগাছ সমিল থেকে মজুমদার বাড়ি হয়ে তেলিবেরি সড়ক পর্যন্ত সম্ভাব্য বাইপাস রুট পরিদর্শন করা হয়।

পরিদর্শন শেষে উপস্থিত অধিকাংশ ব্যক্তি এ সড়কটিকেই বাইপাস নির্মাণের জন্য উপযোগী বলে মতামত দেন। স্থানীয় জমির মালিকরাও জনস্বার্থে প্রয়োজন হলে স্বপ্রণোদিত হয়ে জমি ছাড় দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাইপাস সড়ক নির্মিত হলে চুনারুঘাট পৌর শহরের দীর্ঘদিনের যানজট অনেকাংশে কমে আসবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

এ উদ্যোগ বাস্তবায়নে হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল-এর দিকনির্দেশনা ও সহযোগিতার কথাও উল্লেখ করেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বহুল প্রত্যাশিত এ প্রকল্প দ্রুত বাস্তবতার মুখ দেখবে।

এ বিষয়ে পৌরবাসী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

চুনারুঘাট পৌরসভার যানজট নিরসনে বাইপাস নির্মাণের উদ্যোগ, আশাবাদী স্থানীয়রা

আপডেট সময় ০৮:১৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬