হবিগঞ্জ ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

বিভাগীয় বিজ্ঞান মেলায় হবিগঞ্জের প্রতিনিধিত্ব করবে ডিসিপি হাইস্কুলের টিম-২৬

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় হবিগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করতে যাচ্ছে দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের “টিম-২৬”। বিভাগীয় পর্যায়ের এ আয়োজনে অংশ নিতে শিক্ষার্থী ও শিক্ষকরা ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপনার মাধ্যমে দলটি ইতোমধ্যে জেলা পর্যায়ে সাফল্য অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় এবার বিভাগীয় পর্যায়ে হবিগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করবে তারা।

দলের সদস্যরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে নতুন কিছু উদ্ভাবনের স্বপ্ন নিয়েই তারা কাজ করে যাচ্ছে। বিভাগীয় পর্যায়েও ভালো ফলাফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তারা। একই সঙ্গে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যেন তারা হবিগঞ্জ জেলার জন্য গৌরব বয়ে আনতে পারেন।

বিদ্যালয়ের শিক্ষক সাদ্দাম হোসেন বলেন, শিক্ষার্থীদের এমন অর্জন শুধু বিদ্যালয়ের জন্য নয়, পুরো জেলার জন্য গর্বের বিষয়। তারা যেন বিভাগীয় পর্যায়ে সফল হয়ে জাতীয় পর্যায়েও অংশগ্রহণের সুযোগ পায়, সেই প্রত্যাশা সবার।

এদিকে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় টিম-২৬ এর সাফল্য কামনা করেছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

বিভাগীয় বিজ্ঞান মেলায় হবিগঞ্জের প্রতিনিধিত্ব করবে ডিসিপি হাইস্কুলের টিম-২৬

আপডেট সময় ০২:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬