হবিগঞ্জ ০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু

চুনারুঘাটে যৌথ অভিযানে গাঁজা সেবনের দায়ে ৭ জন আটক, কারাদণ্ড ও জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে গাঁজা সেবনের অভিযোগে ৭ জনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার রাত ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ, চুনারুঘাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের চেগানগর নতুন ব্রিজ সংলগ্ন একটি বাড়ির দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭ জনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই স্থানে নিয়মিত মাদক সেবন করে আসছিলেন। আটককৃতরা ঘটনাস্থলেই মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবেন না বলে জানান।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় জনশৃঙ্খলা ও সামাজিক শান্তি বিনষ্টের অপরাধে আটক ৭ জনের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া তাদের মধ্যে ৬ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে আনুমানিক ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এর মধ্যে কিছু অংশ আলামত হিসেবে সংরক্ষণ রেখে বাকী গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, চুনারুঘাট উপজেলায় সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন

চুনারুঘাটে যৌথ অভিযানে গাঁজা সেবনের দায়ে ৭ জন আটক, কারাদণ্ড ও জরিমানা

আপডেট সময় ১০:৩৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬