হবিগঞ্জ ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

চুনারুঘাটে ফুটবলার কাজল আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আফ্রিকান খেলোয়াড়ের ব্যয় বহন করলেন আ: আওয়াল

চুনারুঘাটে অনুষ্ঠিতব্য “ফুটবলার কাজল আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”কে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এ টুর্নামেন্টে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির পক্ষে অংশ নিতে আসা একজন আফ্রিকান ফুটবল খেলোয়াড়ের যাবতীয় ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন চুনারুঘাটের পরিচিত ব্যবসায়ী ও জনতা ট্রেডার্সের স্বত্বাধিকারী জনাব আব্দুল

আওয়াল রিপন।

আগামী শনিবার অনুষ্ঠিতব্য খেলাকে সামনে রেখে তার এ উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, স্থানীয় ফুটবলের উন্নয়ন ও তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে এমন পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, আফ্রিকান ওই খেলোয়াড় চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির হয়ে মাঠে নামবেন। খেলাকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চুনারুঘাট উপজেলার ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে আ: আওয়াল রিপনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। স্থানীয় ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি খেলাধুলার উন্নয়নে এমন সহযোগিতা অব্যাহত রাখবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

চুনারুঘাটে ফুটবলার কাজল আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আফ্রিকান খেলোয়াড়ের ব্যয় বহন করলেন আ: আওয়াল

আপডেট সময় ১০:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬