হবিগঞ্জ ০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু
ট্রাক্টর জব্দ, সরঞ্জাম বিনষ্ট

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট অভিযানে একটি ট্রাক্টর জব্দ, বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট এবং এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে। সোমবার (১১ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এঅভিযান পরিচালনা করেন চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের পানছড়ি পার্ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টরের চালক ঘটনাস্থলেই গাড়ি ফেলে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে কোনো অবৈধ ড্রেজার মেশিন বা অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নান্নু মিয়ার ছেলে আসাদ নামের এক ব্যক্তি জড়িত রয়েছেন।

এরপর সকাল সাড়ে ১১টার দিকে ৪নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন ও পাইপ উদ্ধার করা হয়। তবে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে জব্দকৃত মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়।

অভিযানের ধারাবাহিকতায় দুপুর সাড়ে ১২টার দিকে বনগাঁও আশ্রয়ণ সংলগ্ন এলাকায় সীমানা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মৃত সিরাজ আলীর ছেলে জাহিদ তরফদারকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। একই সঙ্গে বালুমহালের সীমানা যথাযথভাবে নির্ধারণ করে নির্ধারিত সীমার মধ্যে বালু উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতে সীমানার বাইরে থেকে বালু উত্তোলন না করার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

মোবাইল কোর্ট সূত্র আরও জানায়, অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন

ট্রাক্টর জব্দ, সরঞ্জাম বিনষ্ট

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৩:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬