হবিগঞ্জ ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

সাটিয়াজুরী রেল স্টেশন পুনঃচালু ও ট্রেন স্টপেজ দাবিতে পরামর্শ সভা অনুষ্ঠিত

আখাউড়া-সিলেট রেল সেকশনের বাহুবল ও চুনারুঘাট উপজেলার মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সাটিয়াজুরী রেল স্টেশন পুনঃচালু এবং ট্রেন স্টপেজের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে সাটিয়াজুরী রেল স্টেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাব্বির হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামসুল আলম, প্রভাষক আইয়ুব আলী, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. ফিরুজ মিয়া, বাহুবল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, আব্দুল আহাদ কাজল, ফারুক মিয়া মেম্বার, মনিরুজ্জামান ফারুক, মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, মো. শাহজাহান, সুলতান আহমদ, কবির মিয়া মেম্বার, মিজানুর রহমান গেদু, ফরহান সরকার, বিলাল মিয়া, মো. মহিত মিয়া ও এমরান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা পরিচালনা করেন মো. ওয়াহিদ মিয়া ও মো. আউয়াল মিয়া।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাটিয়াজুরী রেল স্টেশন বন্ধ থাকায় এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্টেশনটি পুনরায় চালু হলে চুনারুঘাট ও বাহুবল উপজেলার হাজারো মানুষ সহজে ও স্বল্প খরচে যাতায়াতের সুযোগ পাবেন। একইসঙ্গে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভা থেকে দ্রুত সময়ের মধ্যে সাটিয়াজুরী রেল স্টেশন পুনঃচালু এবং বিভিন্ন আন্তঃনগর ও লোকাল ট্রেনের স্টপেজ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি

সাটিয়াজুরী রেল স্টেশন পুনঃচালু ও ট্রেন স্টপেজ দাবিতে পরামর্শ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬