হবিগঞ্জ ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বিজিবির মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে মাদক ও চোরাচালান প্রতিরোধে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) বিকাল সাড়ে ৪টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মীর জুবাইর আলম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গইলবিল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার কামরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ সাহেব, অভিভাবক সদস্য কুতুব আলী তরফদার, এলাকার বিশিষ্ট মুরুব্বি মুহাম্মদ মোশাররফ হোসেন মুন্সি, আব্দুর সালাম, মেন্দি মিয়া, স্থানীয় যুবসমাজ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। তারা ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রশংসা করে বলেন, এ ধরনের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সমাজে নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদ্রাসার শিক্ষার্থীরা ভবিষ্যতে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

গইলবিল বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার কামরুল ইসলাম বলেন, “মাদক ও চোরাচালান প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে। যুবসমাজকে রক্ষায় সন্তানদের সঠিক শিক্ষা দিতে হবে। আজ এই এলাকায় একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় আমরা আনন্দিত। ধর্মীয় ও নৈতিক শিক্ষা সমাজকে আলোকিত করবে।”

তিনি আরও বলেন, “আমরা ২৪ ঘণ্টা সীমান্ত পাহারায় নিয়োজিত আছি। সমাজের কেউ যদি মাদক বা চোরাচালানের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের বুঝিয়ে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বিজিবির মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা

আপডেট সময় ০৭:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬