হবিগঞ্জ ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

চুনারুঘাটে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • মোঃ মাসুদ আলম:
  • আপডেট সময় ০৫:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাটে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ জুবায়ের আহমদ (২৪) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ রোববার (১০ মে) সকালে চুনারুঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের আমকান্দি আবু হুরায়রা নুরানী মাদ্রাসায়।

জুবায়ের বাহুবল উপজেলার রামশ্রী গ্রামের আব্দুল কাদিরের ছেলে এবং সে ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিল। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে সকালে মসজিদে আরবি পড়তে যায় এবং নিত্যদিনের মতো জুবায়ের আহমদ শিক্ষার্থীদের পাঠদান করে। পাঠদান শেষে সকাল আনুমানিক ৮টার দিকে জুবায়ের কয়েকজন ছাত্রীকে টিফিন বাটি ধোয়া ও মাদ্রাসা ঝাড়ু দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী মাদ্রাসায় নিয়ে যায়।

কৌশলে অন্য ছাত্রীদের বারান্দায় ও বাইরে পাঠিয়ে দিয়ে জুবায়ের ওই ছাত্রীকে নিজের রুমে নিয়ে যায় এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। একপর্যায়ে সে ছাত্রীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে এবং জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে তার পরনের কাপড় খোলার চেষ্টা চালায়। এসময় ছাত্রীর চিৎকার এবং বাইরে থাকা অন্য সহপাঠীদের ডাকাডাকিতে লম্পট শিক্ষক জুবায়ের দরজা খুলতে বাধ্য হয়। ভিকটিম দৌড়ে বাড়িতে গিয়ে তার বাবাকে বিষয়টি অবগত করে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা মোঃ জামাল মিয়া বাদী হয়ে আজ চুনারুঘাট থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই চুনারুঘাট থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে অভিযুক্ত জুবায়ের আহমদকে গ্রেফতার করে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে শ্লানিহানির অভিযোগে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চুনারুঘাটে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

আপডেট সময় ০৫:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬