হবিগঞ্জ ০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু

চুনারুঘাটে চার যুগ পর বনগাঁও ছত্তর হাজী বাড়ির রাস্তা পাকার কাজ শুরু

  • রাজিব আহমেদ:
  • আপডেট সময় ০৩:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও ছত্তর হাজী বাড়ির রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়েছে। রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন এনসিপির উত্তরাঞ্চলীয় সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সালা উদ্দিন বাবরু, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, ডুহেল আহম্মদ, হাবিবুর রহমান, আব্দুল আহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি) প্রায় ১ কোটি টাকা ব্যয়ে রাস্তাটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। প্রথম ধাপে প্রায় ১ কিলোমিটার রাস্তা পাকা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, চার যুগেরও বেশি সময় ধরে রাস্তাটি কাঁচা থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের দাবিতে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছিলেন এলাকাবাসী।

এলাকাবাসীর পক্ষে সাংবাদিক নুরুল আনিন দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের জন্য বিভিন্ন মহলে যোগাযোগ ও চেষ্টা চালিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। অবশেষে নবগঠিত এনসিপির উত্তরাঞ্চলীয় সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেকের উদ্যোগ ও প্রচেষ্টায় স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ রাস্তাটির কাজ শুরু করে।

রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন

চুনারুঘাটে চার যুগ পর বনগাঁও ছত্তর হাজী বাড়ির রাস্তা পাকার কাজ শুরু

আপডেট সময় ০৩:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬