হবিগঞ্জ ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

উদ্যোক্তা ও সমাজসেবায় বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন মশিউর রহমান খান জুমেল

  • রাজীব আহেমদ:
  • আপডেট সময় ১০:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

উদ্যোক্তা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ সম্মাননা পেয়েছেন তরুণ উদ্যোক্তা মশিউর রহমান খান জুমেল। শনিবার (৯ মে) সন্ধ্যা ৭টায় ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচার মেলার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক সুকুমল বড়ুয়া মশিউর রহমান খান জুমেলের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ইভাইস বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মোঃ উল্লাহ আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খানম, অধ্যক্ষ সেলিম রেজা, ডাক্তার মোঃ মাহমুদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি মানবিক ও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে হবে। মশিউর রহমান খান জুমেলের কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন।

সম্মাননা গ্রহণের পর মশিউর রহমান খান জুমেল বলেন, এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে উৎসাহ জোগাবে। তিনি সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মশিউর রহমান খান হবিগঞ্জ জেলার চুনারুঘাটের কৃতি সন্তান। তিনি পেশায় একজন তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তা। বর্তমান ইমপেরিওল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। তিনি বিগত দিনেও দেশ এবং বিদেশে বিভিন্ন সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

উদ্যোক্তা ও সমাজসেবায় বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন মশিউর রহমান খান জুমেল

আপডেট সময় ১০:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬