হবিগঞ্জ ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অভিযান: ফুটপাত-রাস্তা দখলমুক্ত, জনচলাচলে ফিরছে স্বস্তি

দীর্ঘদিন ধরে চুনারুঘাট পৌর শহরের সরকারি রাস্তা, ফুটপাত ও ড্রেন দখল করে অবৈধভাবে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গড়ে তোলায় চরম ভোগান্তিতে পড়েছিলেন সাধারণ মানুষ। পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিদিনই সৃষ্টি হচ্ছিল তীব্র যানজট। অবশেষে জনদাবির মুখে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর উচ্ছেদ অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসন।

সম্প্রতি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় শহরের যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম এবং পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, টংঘর ও স্থাপনা সরিয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসতে দেখা যায়। স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে প্রভাবশালীরা রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অনেক স্থানে ড্রেন পর্যন্ত দখল হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থাও ভেঙে পড়েছিল।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, “সরকারি রাস্তা, ফুটপাত ও ড্রেন দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। জনস্বার্থে অবৈধ দখলের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। কাউকে আইন অমান্য করে সরকারি জায়গা দখল করতে দেওয়া হবে না।”

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি তোহা বাজারের শেডগুলো অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে ব্যবসায়ী প্রতিনিধি ও হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে রাস্তায় বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে। এতে শহরের শৃঙ্খলা ফিরবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরাও স্থায়ীভাবে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন।

প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী। তাদের দাবি, শহরকে স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

চুনারুঘাটে অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অভিযান: ফুটপাত-রাস্তা দখলমুক্ত, জনচলাচলে ফিরছে স্বস্তি

আপডেট সময় ১২:৩৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬