হবিগঞ্জ ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা

চুনারুঘাটে যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু বৃহস্পতিবার

Screenshot

হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকায় অবৈধ দখল ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে পৌর প্রশাসন। আগামীকাল বৃহস্পতিবার (৭ মে ২০২৬) থেকে এই অভিযান শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা নির্বাহী অফিসার ও চুনারুঘাট পৌরসভার প্রশাসক গালিব চৌধুরী এক জরুরি ঘোষণায় জানান, পৌরসভার নিয়ন্ত্রণাধীন সরকারি তোহা বাজারের শেড দখল করে এবং পৌর এলাকার বিভিন্ন রাস্তা, ড্রেন, ফুটপাত দখল করে অস্থায়ী দোকান, চৌকি বা অন্য কোনো স্থাপনা নির্মাণ করা হয়েছে। এছাড়া অনেক দোকানদার তাদের নিজস্ব দোকানের সামনে মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করছেন।

তিনি বলেন, এসব অবৈধ দখলের কারণে পৌর শহরে তীব্র যানজটসহ নানা ভোগান্তি সৃষ্টি হচ্ছে। তাই সংশ্লিষ্ট সকলকে অনতিবিলম্বে নিজ নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা, দোকানপাট ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঘোষণায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কেউ নিজ উদ্যোগে স্থাপনা অপসারণ না করলে, পৌর প্রশাসন সরাসরি উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। জনস্বার্থে এবং শহরের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পৌরবাসীর মধ্যে এ ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ উদ্যোগটিকে স্বাগত জানালেও, ক্ষুদ্র ব্যবসায়ীরা বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুনারুঘাটে যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু বৃহস্পতিবার

আপডেট সময় ০৫:৪৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬