হবিগঞ্জ ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

চুনারুঘাটের কাচুয়া উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’-এর শুভ উদ্বোধন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কাচুয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততার চর্চা জোরদারে ‘সততা স্টোর’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার কাউসার শোকরনা, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন বাচ্চু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাজাহান, চুনারুঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সারোয়ার আলম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘সততা স্টোর’ শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা বাস্তবভাবে প্রয়োগের একটি অনন্য উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নির্দিষ্ট মূল্যে পণ্য ক্রয় করে নিজ দায়িত্বে মূল্য পরিশোধ করবে, যা তাদের নৈতিক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সততা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ, যা ছোটবেলা থেকেই চর্চা করতে হয়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ ‘সততা স্টোর’ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের এ উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

চুনারুঘাটের কাচুয়া উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’-এর শুভ উদ্বোধন

আপডেট সময় ১০:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬