হবিগঞ্জ ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

চুনারুঘাটে বিজিবির বিনামূল্যে চক্ষু শিবির, ২০০ জনকে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সীমান্তবর্তী জনগণের জন্য বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার বাল্লা রেল স্টেশন মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২০০ জন সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা, চশমা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এছাড়া স্বল্পমূল্যে ছানি অপারেশনের জন্য রোগীদের টোকেন দেওয়া হয়, যা পরবর্তীতে লায়নস ক্লাব, হবিগঞ্জ-এর তত্ত্বাবধানে সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন এবং সহকারী পরিচালক (কোয়ার্টার মাস্টার) মোহাম্মদ হাবিবুর রহমান।

চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন বিজিবির মেডিক্যাল অফিসার ডা. অরন্ধতী মোদকের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম। টিমে লায়নস ক্লাবের মনোনীত চিকিৎসক ডা. ইয়ামিন আল বাশার, ডা. মোঃ মনিবুর রহমানসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।

এদিকে একই অনুষ্ঠানে বিজিবি সরাইল রিজিয়নের আভিযানিক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের ব্রিফিং প্রদান করা হয়। এতে জানানো হয়, দেশের মোট ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে সরাইল রিজিয়নের দায়িত্বে রয়েছে ১,২০৪ কিলোমিটার এলাকা। এই এলাকায় ৪টি সেক্টরের অধীনে ১৩টি ইউনিট ও ২১১টি বিওপির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

ব্রিফিংয়ে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন অভিযানে ৭৬ জন আসামিকে আটক করা হয়েছে এবং প্রায় ২৫৮ কোটি ৭৪ লাখ টাকার মাদক ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। এছাড়া অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, অবৈধ পাথর ও বালু উত্তোলন রোধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে বিপুল পরিমাণ পাথর ও বালু জব্দ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশু ও কোরবানির চামড়া পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বোচ্চ প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

চুনারুঘাটে বিজিবির বিনামূল্যে চক্ষু শিবির, ২০০ জনকে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

আপডেট সময় ০৯:৩৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬