হবিগঞ্জ ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

চুনারুঘাটে ছাত্রলীগ নেতা নাঈমের ছুরিকাঘাতে যুবক আহত, টাকা ছিনতাইয়ের অভিযোগ

‎চুনারুঘাটে ছাত্রলীগ নেতা নাঈম মিয়ার ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ এপ্রিল ) রাত ৮টায়  উপজেলার ৮নং সাটিয়াজুড়ী ইউনিয়নের সুন্দরপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

‎এ ঘটনায় আহত হন কালাপুর গ্রামের বাসিন্দা মোঃ শুভ মিয়া (২২)। তিনি বর্তমানে গুরুতর অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

‎এ বিষয়ে আহতের চাচা মোঃ দরবেশ আলী চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ভাতিজা শুভ মিয়া জমি ক্রয়ের বায়নার টাকা দেওয়ার জন্য নগদ ৩ লাখ টাকা নিয়ে সুন্দরপুর বাজারে যাচ্ছিলেন।

পথিমধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে হামলা চালায়।

‎অভিযোগে বলা হয়, হামলাকারীরা শুভ মিয়াকে এলোপাতাড়ি মারধর করে এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে পিঠে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় তার পকেটে থাকা ৯০ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয় তারা।

‎ঘটনার সময় শুভ মিয়ার সঙ্গে থাকা ব্যক্তির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠানো হয়।‎

‎হামলাকারিরা হল উপজেলার হানাগরি গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে নাঈম মিয়া (২২), সুন্দরপুর গ্রামের মোঃ আব্দুল হাসিমের ছেলে মোঃ শুভ মিয়া, মোঃ নজরুল মিয়ার ছেলে হৃদয় আহমেদ (২২) সহ আরও অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

চুনারুঘাটে ছাত্রলীগ নেতা নাঈমের ছুরিকাঘাতে যুবক আহত, টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় ১২:৩১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬