হবিগঞ্জ ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩
২৬ কোটি ৭৫ লাখ টাকা জমা ছাড়াই কার্যক্রম

চুনারুঘাটের রাজারবাজার বালু মহালের রাজস্ব জমা ছাড়াই বালু উত্তোলন ও বিক্রি অব্যাহত

চুনারুঘাট উপজেলার রাজাবাজার মৌজার বালু মহালের নির্ধারিত সরকারি রাজস্ব জমা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে ইজারাদার প্রতিষ্ঠান রাহী ট্রেডার্সের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, প্রশাসনের নজর এড়িয়ে প্রতিদিনই বালু উত্তোলন ও বিক্রি অব্যাহত রয়েছে। জানা যায়, ১৪৩৩ সনের জন্য চুনারুঘাট উপজেলার রাজাবাজার অংশের বালু মহাল সরকারি দরপত্রে সর্বোচ্চ ২১ কোটি ৪০ লাখ টাকায় ইজারা পায় রাহী ট্রেডার্স।

নিয়ম অনুযায়ী ভ্যাট ও আয়করসহ অতিরিক্ত ২৫ শতাংশ অর্থ পরিশোধ করার কথা থাকায় মোট রাজস্বের পরিমাণ দাঁড়ায় ২৬ কোটি ৭৫ লাখ টাকা। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই অর্থ এখনো সরকারি কোষাগারে জমা না দিয়েই বালু উত্তোলন কার্যক্রম শুরু করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত গতকাল শনিবারও বালু মহালের নির্ধারিত অর্থ সরকারি কোষাগারে জমা হয়নি বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, বালু বহনকারী ট্রাকের কারণে তারা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার।

বিশেষ করে দিনরাতে অতিরিক্ত শব্দে ঘুমের ব্যাঘাত ঘটছে, শিশুদের পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলেও ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “দিন-রাত ট্রাক চলাচলের কারণে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রশাসনের চোখের সামনে এসব অনিয়ম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

এ বিষয়ে রাহী ট্রেডার্সের মালিক নাজমুন নাহার লিপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

২৬ কোটি ৭৫ লাখ টাকা জমা ছাড়াই কার্যক্রম

চুনারুঘাটের রাজারবাজার বালু মহালের রাজস্ব জমা ছাড়াই বালু উত্তোলন ও বিক্রি অব্যাহত

আপডেট সময় ১০:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬