হবিগঞ্জ ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন

  • সাজিদুল ইসলাম:
  • আপডেট সময় ০১:২৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

Screenshot

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নে অবস্থিত স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৫টায় ভবনের সামনে স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয় । এতে এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

জানা যায়, রাণীগাঁও ইউনিয়নটি একটি জনবহুল এলাকা। বাগান ও সমতল মিলিয়ে ৯টি ওয়ার্ডে প্রায় অর্ধলক্ষ মানুষের বসবাস থাকলেও তাদের জন্য রয়েছে মাত্র একটি স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্র। প্রায় ২৫ বছর ধরে কেন্দ্রটি নামমাত্র চালু থাকায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা।

নিয়ম অনুযায়ী এই কেন্দ্রে মেডিকেল অফিসার (ফ্যামিলি ওয়েলফেয়ার), সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO), মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (এফডব্লিউভি)সহ একাধিক জনবল থাকার কথা থাকলেও বাস্তবে দীর্ঘদিন ধরে মাত্র একজন এফডব্লিউভি দিয়ে কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

তবে গত ১৪ এপ্রিল থেকে ওই এফডাবলোভ মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় কেন্দ্রটি কার্যত বন্ধ হয়ে পড়েছে।এতে করে স্থানীয় জনগণ চরম স্বাস্থ্যসেবা সংকটে পড়েছেন।

সামান্য অসুস্থতা নিয়েও তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। বিশেষ করে গর্ভবতী নারী ও নবজাতকরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রটির ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা এখানে দায়িত্ব পালন করতে আগ্রহ দেখান না। এছাড়া হাসপাতালের অধিকাংশ জায়গা স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকায় নতুন ভবন নির্মাণের জন্য পূর্বে বরাদ্দ এলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

মানববন্ধনে বক্তারা দ্রুত নতুন ভবন নির্মাণ, পুরাতন ভবনের সংস্কার এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্রটিকে পূর্ণাঙ্গভাবে চালু করার দাবি জানান। তারা বলেন, অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে বৃহৎ জনগোষ্ঠী স্বাস্থ্যঝুঁকিতে পড়বে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০১:২৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬