হবিগঞ্জ ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

চুনারুঘাটে বেড়েছে লোডশেডিং, জনজীবনে চরম ভোগান্তি: এমপির হস্তক্ষেপ চান এনসিপি নেতা তারেক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সাম্প্রতিক সময়ে অতিরিক্ত বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়াশোনাতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

এনসিপি কেন্দ্রীয় কমিটির সংগঠক (উত্তরাঞ্চল) নাহিদ উদ্দিন তারেক জানান, দিনে-রাতে একাধিকবার দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গরমের এই সময়ে বিদ্যুৎ সংকট মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে।

চুনারুঘাট–মাধবপুর আসনের জনগণের প্রত্যাশা, তাদের নির্বাচিত সংসদ সদস্য বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। স্থানীয়দের মতে, যথাযথ যোগাযোগ ও তদারকির মাধ্যমে এই সমস্যার অনেকটাই সমাধান সম্ভব।

এ বিষয়ে এনসিপির নেতা নাহিদ উদ্দিন তারেক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিকার চেয়ে এক পোস্টে বলেন, “জনগণের প্রতিনিধি হিসেবে মাননীয় সংসদ সদস্যের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। প্রয়োজনে আমরা স্থানীয়ভাবে সম্মিলিত উদ্যোগ নিয়ে প্রশাসনের পাশে থেকে কাজ করতে প্রস্তুত আছি।”

চুনারুঘাটবাসীর দাবি—অতিরিক্ত লোডশেডিং থেকে দ্রুত মুক্তি দিয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণ করা হোক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

চুনারুঘাটে বেড়েছে লোডশেডিং, জনজীবনে চরম ভোগান্তি: এমপির হস্তক্ষেপ চান এনসিপি নেতা তারেক

আপডেট সময় ০১:৪১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬