হবিগঞ্জ ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

চুনারুঘাটে ঝড়ের মৌসুমে বিদ্যুৎ দুর্ঘটনা রোধে সতর্কতা জারি, জরুরি নম্বর প্রকাশ করল বিদ্যুৎ বিভাগ

চুনারুঘাট উপজেলায় ঝড়ের মৌসুম শুরু হওয়ায় বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনার ঝুঁকি থেকে সবাইকে সতর্ক করেছে বিদ্যুৎ অফিস । এ পরিস্থিতিতে জনসাধারণকে সচেতন থাকতে বিভিন্ন সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে ছেঁড়া বৈদ্যুতিক তার, পানিতে বিদ্যুৎ সংযোগ এবং ঝড়ে গাছ পড়ে লাইনে ক্ষতির মতো ঘটনায় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চুনারুঘাট জোনাল অফিসের ডিজিএম মোঃ মনজুরুল আলম জানান, সচেতনতার অংশ হিসেবে নাগরিকদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—কোনো অবস্থাতেই ছেঁড়া তার স্পর্শ না করা, পুকুর বা পানিতে বৈদ্যুতিক তার পড়ে থাকলে সেখানে না নামা এবং সেই পানি স্পর্শ না করা। এছাড়া কোথাও ছেঁড়া তার দেখা গেলে দ্রুত ওই স্থান নিরাপদ রাখতে পাহারার ব্যবস্থা করে বিদ্যুৎ অফিসে খবর দিতে বলা হয়েছে।

এছাড়াও ঝড়ের সময় বৈদ্যুতিক লাইনের ওপর গাছ পড়ে গেলে বা লাইন ক্ষতিগ্রস্ত হলে নিজেরা মেরামতের চেষ্টা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য জোর দেয়া হয়েছে। কারণ এ ধরনের কাজে সামান্য অসাবধানতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সবার সম্মিলিত সচেতনতা এবং দ্রুত পদক্ষেপই পারে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে।

জরুরি প্রয়োজনে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে:
• চুনারুঘাট: ০১৭৬৯৪০১২১৯
• রানিগাঁও: ০১৭০৪১০৮৯৯১
• শাকির মোহাম্মদ: ০১৭৬৯৪০২১৮৫
• আসামপাড়া: ০১৭৬৯৪০১২২৩
• নালমুখ: ০১৭৬৯৪০১২২৪
• ফারুক (জুনিয়র ইঞ্জিনিয়ার): ০১৭২২২১৯১৫৯
• মিজান (জুনিয়র ইঞ্জিনিয়ার): ০১৮৩৫২৫৩৩৭১

সংশ্লিষ্টরা সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

চুনারুঘাটে ঝড়ের মৌসুমে বিদ্যুৎ দুর্ঘটনা রোধে সতর্কতা জারি, জরুরি নম্বর প্রকাশ করল বিদ্যুৎ বিভাগ

আপডেট সময় ০৭:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬