হবিগঞ্জ ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

চুনারুঘাটে সম্পত্তির জেরে মাকে পিটিয়ে আহত, বোনের হাত ভাঙল ছোট ভাই

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের মুছিকান্দি গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আপন মা ও বড় বোনকে মারধরের অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। গত রোববার দুপুর প্রায় ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের পরিবার সূত্রে জানা যায়, রোজিনা আক্তার (৫৫) ও তার মেয়ে শিউলি আক্তার(৪০) দীর্ঘদিন ধরে ছেলে সামছুল হুদা দুলক (৩৫)-এর নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। মায়ের সম্পত্তি নিজের নামে লিখে নিতে প্রায়ই চাপ প্রয়োগ ও মারধর করতেন দুলক। এমনকি নিজের মা রোজিনা আক্তারকে তার তৈরি ঘর থেকেও বের করে দেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি তার তিন মেয়েকে নিয়ে অন্যত্র বসবাস করছেন।

ঘটনার দিন রোববার দুপুরে আবারও সম্পত্তি লিখে দিতে মায়ের ওপর চাপ সৃষ্টি করেন দুলক। এতে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে মাকে মারধর শুরু করেন। এসময় মাকে রক্ষা করতে এগিয়ে আসেন বড় মেয়ে শিউলি আক্তার। অভিযোগ রয়েছে, দুলক তাকে বেধড়ক মারধর করলে তার হাত ভেঙে যায়।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত মা-মেয়েকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ভুক্তভোগী মা রোজিনা আক্তার অভিযোগ করে বলেন, “আমার ছেলে ও তার স্ত্রী প্রায়ই সম্পত্তির জন্য আমাকে মারধর করে। আমি তাদের অত্যাচারে অতিষ্ঠ। আমি পুলিশ প্রশাসনের সহযোগিতা চাই।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

চুনারুঘাটে সম্পত্তির জেরে মাকে পিটিয়ে আহত, বোনের হাত ভাঙল ছোট ভাই

আপডেট সময় ০৭:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬