হবিগঞ্জ ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার Logo চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

পাথর ফেলে রাস্তা দখল, ভোগান্তিতে চুনারুঘাট–শায়েস্তাগঞ্জের যাত্রীরা, নজর নেই সংশ্লিষ্টদের

  • মারুফ আহমেদ:
  • আপডেট সময় ০৩:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট থেকে শায়েস্তাগঞ্জগামী গুরুত্বপূর্ণ সড়কের উত্তর বাজার এলাকায় পাথর ফেলে অর্ধেক রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রতিদিন চলাচলকারী যানবাহন ও পথচারীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের এক পাশ জুড়ে দীর্ঘদিন ধরে পাথর ফেলে রাখা হয়েছে। ফলে সরু হয়ে যাওয়া রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ছোট-বড় যানবাহনকে। বিশেষ করে রাতের বেলায় আলো স্বল্পতার কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।

এলাকাবাসীরা জানান, হঠাৎ করে রাস্তার ওপর পাথর ফেলে রাখায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। অনেক সময় মুখোমুখি গাড়ি এলে একপাশে সরার সুযোগ না থাকায় তৈরি হচ্ছে যানজট ও বিপজ্জনক পরিস্থিতি।

একাধিক পথচারী ও চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবে রাস্তার অর্ধেক দখল করে রাখা সম্পূর্ণ অবৈধ ও ঝুঁকিপূর্ণ। দ্রুত এটি অপসারণ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং রাস্তা থেকে পাথর অপসারণ করা অত্যন্ত জরুরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার

পাথর ফেলে রাস্তা দখল, ভোগান্তিতে চুনারুঘাট–শায়েস্তাগঞ্জের যাত্রীরা, নজর নেই সংশ্লিষ্টদের

আপডেট সময় ০৩:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬