হবিগঞ্জ ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা
সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড়

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর ওয়াগন থেকে তেল লুটপাট করতে শত শত স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ভিড় জমান। তেল সংগ্রহকারীদের সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

এদিকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুধবার রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের অদূরে রাজাপুর এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে তেলের ওয়াগনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি রেল কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পরপরই আশপাশের মানুষ বালতি, পাতিল, জগ ও প্লাস্টিকের গামলা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। উল্টে যাওয়া ওয়াগন থেকে মাটিতে পড়া তেল সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন তারা। এরপর ওয়াগন থেকেও তেল লুট করতে দেখা গেছে অনেককেই। কে আগে তেল নেবেন তা নিয়ে চলে রীতিমতো প্রতিযোগিতা। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও থানা পুলিশ বারবার চেষ্টা করেও তাদের নিবৃত্ত করতে পারেনি।

স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট ইয়াকুব আলী জানান, ট্রেনের বগি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে মানুষের এই ভিড় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে।

মনতলা রেলস্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সোয়া নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবং উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে রওনা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম শুরু হয়নি। দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড়

আপডেট সময় ১২:৫৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬