হবিগঞ্জ ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড

চুনারুঘাট শিক্ষা ট্রাস্টের জন্য তহবিল গঠন: প্রতিষ্ঠাতা দাতা হওয়ার আহ্বান

দেশে ও প্রবাসে বসবাসরত চুনারুঘাটবাসীর জন্য এক গুরুত্বপূর্ণ উদ্যোগের খবর জানানো হয়েছে। চুনারুঘাট সমিতি, ঢাকার উদ্যোগে “চুনারুঘাট শিক্ষা ট্রাস্ট, ঢাকা” গঠনের লক্ষ্যে একটি সঞ্চয়ী (এসবি) ব্যাংক হিসাব খোলা হয়েছে। গত ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই হিসাবটি Pubali Bank PLC-এর রিং রোড, শ্যামলী, ঢাকা শাখায় চালু করা হয়।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে এই ট্রাস্ট গঠন করা হয়েছে। ইতোমধ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাবেক সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, শিল্প উদ্যোক্তা ও সমাজসেবকগণ এই মহৎ উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রতিষ্ঠাতা দাতা হিসেবে ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, প্রফেসর ড. মো. আব্দুল মালেক, মো. রিপন কবির লস্কর, ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ, শিল্প উদ্যোক্তা জহুরুল ইসলাম দুলু, মিসেস এ কে আর জেসমিনসহ আরও অনেকে ইতোমধ্যে অনুদান জমা দিয়েছেন। তাঁদের অনুদানের পরিমাণ ৩০ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত।

চুনারুঘাট সমিতি, ঢাকার নেতৃবৃন্দ জানান, আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে যারা অনুদান প্রদান করবেন, তারাই “প্রতিষ্ঠাতা দাতা সদস্য” হিসেবে স্বীকৃতি পাবেন। পরবর্তীতে অনুদান প্রদানকারীরা শুধুমাত্র “সম্মানিত দাতা” হিসেবে তালিকাভুক্ত হবেন।

সমিতির পক্ষ থেকে দেশে ও প্রবাসে অবস্থানরত সকল চুনারুঘাটবাসীসহ আগ্রহী ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন ৩০ হাজার, ৫০ হাজার অথবা ১ লাখ টাকা অনুদান দিয়ে এই শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা দাতা হিসেবে যুক্ত হন।

ব্যাংক হিসাব নম্বর ও বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের ০১৭১১-০৬৭১৩৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, এই ট্রাস্টের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষা বৃত্তি প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

চুনারুঘাট শিক্ষা ট্রাস্টের জন্য তহবিল গঠন: প্রতিষ্ঠাতা দাতা হওয়ার আহ্বান

আপডেট সময় ০২:২৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬