হবিগঞ্জ ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত Logo গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন Logo জাপানে এস.এস.ডাব্লিউ কর্মসূচির আওতায় নারী কর্মী নিয়োগের সুযোগ Logo পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী Logo চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান Logo চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম Logo জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল Logo কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি Logo সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার তারেক মাহমুদের যোগদান

হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ আনুষ্ঠানিকভাবে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেছেন। যোগদান উপলক্ষে আজ জেলা পুলিশ কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলমসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবাগত পুলিশ সুপারকে হবিগঞ্জ জেলায় আগমনের সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।

মোঃ তারেক মাহমুদ ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা। তিনি এর আগে পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ ও লালবাগ বিভাগসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণকালে তিনি হবিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি জেলার জনগণের সহযোগিতা কামনা করেন, যাতে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা যায়।

উল্লেখ্য, নবাগত এই পুলিশ সুপারের যোগদানের মাধ্যমে হবিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার

হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার তারেক মাহমুদের যোগদান

আপডেট সময় ০৭:৪২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬