হবিগঞ্জ ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

চুনারুঘাটে ইসলামী ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২২ মার্চ) চুনারুঘাট পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ডের দিদার ম্যানশনে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি মারুফ আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওসমান গনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা কাজী মুখলিছুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলা শাখার সভাপতি লায়েক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমান, সাংবাদিক আলমগীর মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর মাও ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত সেক্রেটারি  ফুয়াদ হাসান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জাবেদ এবং চুনারুঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সহ-সভাপতি আবু ইসুফ, সাধারণ আজহারুল ইসলাম চৌধুরী সহ অনেকেই।

আলোচনা সভায় বক্তারা পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

চুনারুঘাটে ইসলামী ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬