হবিগঞ্জ ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

চুনারুঘাটে একই দিনে তরুণ-তরুণীর গলায় ফাঁস

চুনারুঘাটে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে তরুণ-তরুণী পৃথক স্থানে আত্মহত্যা করেছে। আজ (১৭ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে চুনারুঘাট থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

এরমধ্যে উপজেলার শানখলা ইউনিয়নের জুয়ার লালচান গ্রামের আমির আলীর ঘর থেকে সামিনা খাতুন (২০) ও মিরাশী ইউনিয়নের মহদিরকোনা গ্রামের নিজ ঘর থেকে অনিক মিয়া (১৮) নামে মরদেহ গুলি উদ্ধার করেছে।

সামিনা খাতুন উপজেলার জুয়ার লালচান গ্রামের আমির আলীর মেয়ে। অনিক মিয়া একই উপজেলার মহদিরকোনা গ্রামের কাছুম আলীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকার দরিদ্র পরিবারের বাসিন্দা ময়না মিয়ার ছেলে অনিক মিয়াকে শিশু অবস্থায় দত্তক আনেন কাছুম আলী।

কয়েক বছর ধরে অনিক মানসিক রোগে আক্রান্ত হয়। ধারণা করা হচ্ছে রোগে আক্রান্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- পারিবারিক কলহের জের ধরে তরুণ-তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

চুনারুঘাটে একই দিনে তরুণ-তরুণীর গলায় ফাঁস

আপডেট সময় ০৯:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫