হবিগঞ্জ ১১:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি

চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। আজ বৃহস্পতিবার ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৫ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা বিএনপির সভাপতি ও ৬নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, ব্যাংকার ও সমাজ সেবক রায়হান উদ্দিন এবং বিশিষ্ট শিল্পপতি হাবিবুর রহমান জুয়েল।

ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারণ সম্পাদক ও আদমপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ কবির মিয়া খন্দকার, মোঃ মুখলিছুর রহমান, মোঃ আজিজুল হক তালুকদার রুমন, মোঃ শাহজাহান মিয়া ও চা শ্রমিক নেতা উজ্জল কুমার দাস।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আবিদা খাতুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, মানবাধিকার কর্মী পারুল আক্তার, চা শ্রমিক নেত্রী খাইরুন আক্তার ও মোছাঃ ইয়াছমিন আক্তার মুক্তা।

উল্লেখ্য যে, ৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৫ জুন চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী

চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আপডেট সময় ০৮:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪