হবিগঞ্জ ০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস Logo চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ Logo চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন Logo পাখি শিকারি সেই বদু মিয়ার বাড়িতে বন বিভাগ: ৩ বছর ধরে স্বামী স্ত্রীর অভিমান অবসান ! Logo মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ

চুনারুঘাটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দিনব্যাপী কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ

চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ আগস্ট) চুনারুঘাট উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৬টি ইউনিয়ন থেকে প্রান্তিক পর্যায়ে বাছাইকৃত ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নূরে আলম সিদ্দিকী।

পরে অতিথিগণ কৃষক কৃষাণীদের মাঝে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, চুনারুঘাটের মাটিতে সব ধরনের ফসল উৎপাদন হয়।কৃষি নিয়ে কৃষকদের সবসময়ই পরামর্শ দেওয়া হয়। কৃষিকে আরও সমৃদ্ধ করার জন্য প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

পর্যায়ক্রমে উপজেলার সবাকেই কৃষি প্রশিক্ষণের আওতায় আনা হবে। এছাড়াও কৃষির যান্ত্রিকীকরণ জনপ্রিয় করার জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের আধুনিক প্রযুক্তি নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

সূত্র জানায়, ফসল উৎপাদন বাড়ানো, খাদ্য নিরাপত্তা এবং কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন নির্ভর করে কৃষক মাঠে ফসল উৎপাদনে কতটা আধুনিক কলাকৌশল ও প্রযুক্তি সহায়তা নিচ্ছে বা পাচ্ছে তার ওপর। যুগের সঙ্গে তাল মেলাতে প্রাচীন কৃষি পদ্ধতি এখন মোটেও যথেষ্ট নয়।

এমনকি একযুগ আগেও যেভাবে ফসল ফলানো যেত বা যে ধরনের বীজ, সার, কলাকৌশল ব্যবহার করা যেত, বর্তমানে বিশ্বজুড়ে কৃষিতে সেসব কৌশল ও চাষ পদ্ধতিতে এসেছে ব্যাপক পরিবর্তন।

তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে টেকসই কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষকের দৈনন্দিন জীবন ব্যবস্থার উন্নয়নে আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া এবং মাঠপর্যায়ে প্রযুক্তি হস্তান্তর জরুরি হয়ে পড়েছে। এজন্যই ‘উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন হয়েছে।

প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত আধুনিক কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে সম্প্রসারণ করে কৃষি উৎপাদন বাড়ানো এবং এর মাধ্যমে কৃষকের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

চুনারুঘাটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দিনব্যাপী কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ

আপডেট সময় ১১:০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩