হবিগঞ্জ ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

রাজের সঙ্গে পরিমনির দ্বন্দ্ব অবসান, এ বিষয়ে এবার মুখ খুললেন পরী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১০:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • ৩৬৯ বার পড়া হয়েছে

ঢালিউড তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ অবশেষে মান-অভিমান ভুলে এক হলেন ঢালিউড তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ।

বিষয়টি নিশ্চিত করেন রাজ। এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী পরীমনি। শুক্রবার সংবাদমাধ্যমকে পরীমনি বলেন, ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন।

তিনি বলেন, রাজ্যের মুখের হাসির জন্য আমাদের সব ভুলে যাওয়া। এ বিষয়ে রাজ জানিয়েছেন, পরীমনির বাসায় ফিরেছেন তিনি। বর্তমানে পরীমনির সঙ্গেই আছেন।

তিনি বলেন, ‘আমি এখন বসুন্ধরার বাসায়। আমি ও পরীমনি একসঙ্গেই আছি। গতরাতে বাসায় ফিরেছি। ঠিকঠাক আছি, ভালো আছি। বাবুকে সময় দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘রাজ্যের সঙ্গে খেলা করছি, সময় দিচ্ছি।

অনেক দিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি। রাজ্যও আমাকে কাছে পেয়ে খুবই মজা করছে, হাসছে, খেলছে।’ রাজের কথা বোঝা যায় দীর্ঘ তিন মাস পর বসুন্ধরার বাসায় ফিরে পরিবারের সঙ্গ উপভোগ করছেন তিনি।

সময় কাটাচ্ছেন সন্তান রাজ্যের সঙ্গে। এর আগে বৃহস্পতিবার পরীমনির সঙ্গে রাজের মিলে যাওয়ার আভাস সংগীতশিল্পী ও গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক তাপসের ফেসবুকে পাওয়া যায়।

সেখানে প্রকাশিত ছবিতে দেখা যায়, রাজের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরেছেন পরীমনি। রাজও দুহাতে নিজের বাহুতে বেঁধেছেন স্ত্রীকে। প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ।

খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।

২০২২ সালের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে রাজ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

রাজের সঙ্গে পরিমনির দ্বন্দ্ব অবসান, এ বিষয়ে এবার মুখ খুললেন পরী

আপডেট সময় ১০:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩